Wednesday, May 6, 2026

গৌরীর মা কী এবার শাহরুখের নতুন কোরিওগ্রাফার? 

Date:

Share post:

মাঝেমাঝেই অদ্ভুত অদ্ভুত খেয়াল হয় কিং খানের (shahrukh khan) । তিনি বলিউডের বাদশা (Badsha of bollywood)। কখন তার কী খেয়াল হয়, কী মর্জি হয় তা তিনিই জানেন। সম্প্রতি তার শখ হয়েছে নিজের শাশুড়ি মা অর্থাৎ গৌরী খানের (gaurikhan) মায়ের কাছ থেকে নাচ শিখবেন। তা বেশ । সে তো তিনি শিখতেই পারেন। কিন্তু কী নাচ শিখবেন সে বিষয় যদিও শাহরুখ খোলসা করে এখনও কিছু বলেননি । তবে যে প্রেক্ষাপটে তার এই নাচ শেখার ইচ্ছা প্রকাশ সেটি বেশ মজার ঘটনা ।

https://www.instagram.com/p/CTj87W8orfw/?utm_source=ig_web_button_share_sheet

শাহরুখ পত্নী গৌরী খানের মায়ের নাম সবিতা ছিব্বার। সম্প্রতি জন্মদিন ছিল গৌরীর মায়ের। সেদিন একটি ঘরোয়া অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ গৌরীর মা । আর গর্বিত মেয়ে মায়ের সেই নাচের ভিডিও শেয়ার করে দিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামে । ছবির সঙ্গে লিখে দিয়েছিলেন মায়ের শুভ জন্মদিন উপলক্ষে এই বিশেষ পোস্ট। স্বভাবতই গৌরীর ইনস্টাগ্রামের ওই পোস্ট দেখে বলিউডজুড়ে শুভেচ্ছার ঢল নামে। অবশ্য সকলেই গৌরীর মাকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানান। গৌরী নিজেও সেখানে কমেন্ট করেছেন। মাকে লিখেছেন, ‘তোমার স্টেপের সঙ্গে কেউ মেলাতে পারবে না মা, শুভ জন্মদিন।’ গৌরীর এই পোস্ট দেখে সবিতাকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মনীশ মালহোত্রা, একতা কাপুর, সঞ্জয় কাপুরের মতো বলি ইন্ডাস্ট্রির সদস্য, যাঁরা গৌরীর বন্ধু তাঁরা সকলেই সবিতাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর এই ভিডিও দেখে জামাই শাহরুখের শখ হয়েছে যে তিনি শাশুড়ি মায়ের কাছে এবার নাচ শিখবেন । যেমন ভাবা তেমন কাজ । লিখে ফেললেন কমেন্ট । শাহরুখ লিখলেন, ‘শাশুড়ি মায়ের কাছ থেকে এবার নাচের স্টেপ শিখতে হবে।’

advt 19

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...