Sunday, March 1, 2026

নিমতলা ঘাট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন

Date:

Share post:

সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নিমতলা ঘাট স্ট্রিট। একটি কাঠের গুদামে আগুন লেগেছে বলে খবর। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবরে জানা গেছে, এলাকায় রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন স্থানীয় বিধায়ক শশী পাঁজা ও দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন:এবার আগরতলায় ঐতিহাসিক পদযাত্রা, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

শুক্রবার সকাল পৌনে ৮টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আগুন আশেপাশের বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই পুড়ে ছাই হয়ে যায় কাঠের গুদাম লাগোয়া ২০ থেকে ২৫টি বাড়ি। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেতেই এলাকায় পৌঁছে যায় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আরও ৫টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ৮টি ইঞ্জিন এসে পৌঁছেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলবাহিনীকে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

খবর পেয়েই এলাকায় ঘটনাস্থলে যান মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। এলাকায় পৌঁছে তিনি বলেন, “এলাকাটা বেশ বড়। কাঠ থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। তবে মানুষের কোনও ক্ষতি হয়নি। দোকান পুড়েছে। ব্যবসার ক্ষতি হবে।” অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

advt 19

 

spot_img

Related articles

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়।...

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম...

স্কুলে কেন্দ্রীয় বাহিনী, কীভাবে সিলেবাস শেষ: সমস্যায় রাজ্যের সরকারি স্কুল

এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election) ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মার্চের শুরুতেই রাজ্যের...