Monday, April 6, 2026

চিনকে কড়া বার্তা, ভারতের পাশেই আছে অস্ট্রেলিয়া

Date:

Share post:

কোনও একক শক্তি সব বিষয়ের পরিচালক হতে পারে না। নানান উপায়ে চিন বিশ্বের বড় অংশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে যায়। কিন্তু তা কখনওই সম্ভব হবে না। এমনই কড়া মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পায়ন। ভারতের প্রতি বন্ধুত্বের বার্তাও দিয়েছেন তিনি।

ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বন্দুত্ব নতুন নয়। তিনি বলেছেন, “ ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক মজবুত হয়েছে। নতুন ভারতের উদয় ঘটেছে। ভারত এমন একটা দেশ যার সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। সেই সঙ্গে আধুনিকতাও রয়েছে এই দেশে।”

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ভারতের মাটিতে বিপুল পরিমাণ বিনিয়োগের কথাও শোনা গিয়েছে অজি বিদেশমন্ত্রী মারিস পায়নের মুখে। তিনি বলেছেন, “আগামী দিনে অস্ট্রেলিয়া ভারতে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। নানাবিধ প্রযুক্তি এবং পরিকাঠামোগত উন্নয়নমূলক শিল্পে তা খরচ করা হবে। নানাবিধ শক্তি প্রকল্পেও বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।”

চিন প্রসঙ্গে মারিস পায়নের বক্তব্য , “চিনের উত্থান আমরা দেখেছি। অনেক মানুষকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু তারপরের দায়িত্ব পালন করেত গিয়ে জটিলতা বৃদ্ধি করেছে। চিন সবসময় সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়। যা কখনই সম্ভব নয়। একক শক্তি সবকিছু পরিচালনা করতে পারে না।”

শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন মারিস পায়ন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেবেন রাজনাথ সিং।
advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...