Monday, May 4, 2026

শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তব্যের বর্ষপূর্তিতে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় আমেরিকার(America) শিকাগোতে দাঁড়িয়ে বিশ্ববাসীকে স্বামী বিবেকানন্দ(Swami Vivekananda) চিনতে শিখিয়েছিলেন হিন্দু ধর্মকে(Hinduism)। সেই বক্তৃতায় আমেরিকা তো বটেই গোটা বিশ্বের মন জয় করেছিলেন বাঙালির অতি কাছের স্বামী বিবেকানন্দ। শিকাগোর সেই বক্তৃতার বর্ষপূর্তি আজ। বর্ষপূর্তি উপলক্ষে এদিন সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন:ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী এন্টালির “গো-হারা” প্রিয়াঙ্কা! তুঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

শিকাগোর সম্মেলনে স্বামীজীর বক্তব্যের মূল ধারণা ছিল সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা সুন্দর পৃথিবীকে অনেকদিন ধরেই অধিকার করে রেখেছে । পৃথিবী হিংসায় পূর্ণ হচ্ছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। স্বামী বিবেকানন্দের এদিনের এই মহা সম্মেলনের ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। স্বামীজির প্রতি সম্মান প্রদান করে এদিন তিনি লেখেন তাঁর সৌভাতৃত্ববোধ, সহ্যক্ষমতা আজও বহু মানুষের জীবনে চলার পথের দিশারী।

advt 19

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে