Wednesday, May 13, 2026

মাত্র ৬ মাসে বদল চার মুখ্যমন্ত্রী, গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করছেন না বিজেপির শীর্ষ নেতৃত্বরা!

Date:

Share post:

মাত্র ৬ মাস। তার মধ্যে বদল হল বিজেপি শাসিত তিন রাজ্যের চারজন নির্বাচিত মুখ্যমন্ত্রী! বিজেপির শীর্ষ নেতৃত্ব উত্তরাখণ্ডেই মুখ্যমন্ত্রী বদলেছে দু’বার। কর্ণাটকে একসময়ের অবিসংবাদী নেতা ইয়েদুরাপ্পাকেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে পদ্ম শিবির। এবার প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটেও একরকম চাপে পরেই ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

বারবার মুখ্যমন্ত্রী বদল কেন?

দিন দিন দলের সদস্য বাড়ছে বলে দাবি বিজেপির। দলের সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অন্তর্দ্বন্দ। মাঝে মাঝে দলের সদস্যদের ওপর শীর্ষ নেতৃত্বের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ- সমস্ত রাজ্যে বিজেপির কোন্দল প্রকাশ্যে। বিজেপির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকেও এখন অবজ্ঞা করছেন অনেক রাজ্যে। কোনও রাজ্যেই মো-শা জুটির নির্দেশ বেদবাক্যের মতো মেনে নেওয়া হচ্ছে না। বরং কলহ দিন-দিন প্রকটতর হচ্ছে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই কলহ সামাল দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের কাছে।

আরও পড়ুন-অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা

রাজ্যের প্রভাবশালী নেতাদের (মুখ্যমন্ত্রীদেরও) মোদি এবং শাহরা স্পষ্ট বার্তা দিচ্ছেন, ‘তোমাকে আমাদের পছন্দ নয়। তাই আসতে পার।’। গোষ্ঠী দ্বন্দ্বে মেতে থাকলে দল যে তা বরদাস্ত করবে না, সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে বিজেপির শীর্ষ নেতারা।

advt 19

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...