Wednesday, May 13, 2026

ভবানীপুর উপনির্বাচন: আদিরা নেই, দলবদলুদের কক্ষপথেই আবর্তিত বিজেপি প্রার্থীর মনোনয়ন পর্ব

Date:

Share post:

নব্য বিজেপি (BJP) নেতাদের হাত ধরেই ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) মনোনয়ন (Nomination) দেবেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Prianka Tibrewal) আসন্ন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল (TMC) প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের যুবনেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পেশায় প্রিয়াঙ্কা একজন আইনজীবী। আর আগেও তিনি বিধানসভা ভোটে লড়েছেন। একুশের হাইভোল্টেজ নির্বাচনে প্রিয়াঙ্কা এন্টালি কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়েছিলেন। এবং বিপুল ভোটে হেরেছিলেন। এবার ভবানীপুরে যখন কেউ প্রার্থী হতে রাজি হচ্ছেন না, ঠিক তখনই প্রিয়াঙ্কাকে বাঘের মুখে ঠেলে দিয়েছেন দিলীপ ঘোষরা।
ভবানীপুর কেন্দ্রে টিবরেওয়ালের নাম ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত তাঁকে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একটি “বিধিবদ্ধ” সাংবাদিক বৈঠক ছাড়া আদি বিজেপি নেতাদের বৃত্তে তিনি নেই। নব্য, দলবদলু, তৎকাল নেতাদের কক্ষপথেই আবর্তিত হচ্ছে তাঁর সমস্ত কর্মসূচি।
কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করা থেকে উপনির্বাচনে পর্যবেক্ষক, চিফ ইলেকশন এজেন্ট, সবকিছুই নব্য ও দলবদলুদের হাত ধরে। আজ, সোমবার সকালে টিবরেওয়াল মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। সকাল ১১টায় ভবানীপুরের গোলবাড়ি মন্দির থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী। এখানেও খাঁটি বা আদি বিজেপির দেখা পাওয়া যাবে না। বিজেপি প্রার্থীর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং, সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। অর্থাৎ, দলবদলু তৎকাল নেতাদের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার হতে হচ্ছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।

advt 19

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...