Friday, May 15, 2026

বিজ্ঞাপণকাণ্ড : বিজেপিকে “নির্লজ্জ” বলে তীব্র কটাক্ষ সাংসদ সুখেন্দুশেখর রায়ের

Date:

Share post:

বিজ্ঞাপন বিতর্ক। বাংলার মা উড়লপুলের ছবি ব্যবহার করে বিজেপির যোগী নিজের রাজ্যের উন্নয়নের কথা বলেছেন। এ নিয়ে এবার যোগী সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়। ক্ষুব্ধ সাংসদ বলেন, “বাঙলার উন্নয়নের পরিকাঠামোর ছবি নকল করে নিজেদের বলে চালাচ্ছে যোগী সরকার। তারপরেও নির্লজ্জের মতো চিৎকার করছে।”

এদিন সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের নিয়মকানুন সম্বলিত নথি তুলে ধরেন সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর কথায়, “৩ নম্বর ক্লজে স্পষ্ট বলা হয়েছে বিজ্ঞাপনের বিষয়বস্তু বিজ্ঞাপনদাতা বা কোনও বিজ্ঞাপন সংস্থাকেই দিতে হবে এবং ১১ নম্বর ক্লজে বলা হয়েছে, বিজ্ঞাপনদাতাকেই নিশ্চিত করতে হবে বিজ্ঞাপনের জন্য দেওয়া তথ্য সত্য।”

আরও পড়ুন-ভবানীপুর উপনির্বাচন: বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ কত জানেন?

এরপর ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর দাবি, চাপ সৃষ্টি করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দিয়ে ভুল স্বীকার করানো হয়েছে। এদিন শুধু সুখেন্দু শেখরই নন বিজ্ঞাপনকাণ্ডে যোগী সরকারের বিরুদ্ধে সরব হন সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।

advt 19

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...