Monday, May 18, 2026

ফুটবলের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে  অ্যালভিটো ডিকুনহো৷

Date:

Share post:

  1. ফুটবলের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামলেন অ্যালভিটো ডিকুনহো৷
    সোমবার গোয়া কংগ্রেসের দপ্তরে হয়ে অ্যালভির নতুন ময়দানে কিক অফ৷
    ভারতীয় ফুটবল ময়দানে অন্যতম উজ্জ্বল নাম অ্যালভিটো ডিকুনহো৷ বিশেষ করে কলকাতা ময়দানে অ্যালভিটো ডিকুনহার সাফল্য আকাশছোঁয়া৷ ইস্টবেঙ্গলের ঘরের ছেলেও বলা হয় তাঁকে৷
    সেই অ্যালভিটোই এবার যোগ দিলেন কংগ্রেসে৷ গোয়া কংগ্রেসের দপ্তরে তাঁর হাতে তুলে দেওয়া হল দলের পতাকা৷ সেইসঙ্গে অ্যালভির হাতে উঠল সেই ৯ নম্বর জার্সি৷
    শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও খেলেছেন ২০টি ম্যাচ৷ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতীয় জার্সিতে খেলেছেন তিনি৷ ইস্টবেঙ্গলের হয়েছে খেলেছেন টানা ১৪ বছর৷ ২০১৬ সালে ফুটবল থেকে অবসর নেন অ্যালভিটো ডি কুনহা৷

তবে খেলা ছাড়লেও, ফুটবল থেকে সরা থাকেননি তিনি৷ ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের দায়িত্ব বহুবার উঠেছে তাঁর কাঁধে৷ তাঁর হাত ধরেই এসেছে বহু বিদেশি ফুটবলারও৷ সেই অ্যালভিটোই এবার ফিরে যাচ্ছেন গোয়াতে৷
কারণ একটাই গোয়ার ফুটবলকে উন্নত করা৷ তাঁর অভিযোগ গোয়ায় বিজেপি সরকার থাকলেও, সেখানে ফুটবলের মানের উন্নতি হয়নি৷ কংগ্রেসের হয়ে সেই কাজেই এখন মন দিতে চান অ্যালভিটো ডিকুনহা৷ সোমবার থেকেই যে কাজ শুরু করে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা৷

 

advt 19

 

Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...