Friday, May 8, 2026

আইসোলেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Date:

Share post:

করোনা আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্টের একাধিক কর্মী। পরিস্থিতি বুঝে আইসোলেশনে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে জনসমক্ষে আসবেন না তিনি। এমনকি, চলতি সপ্তাহে তাঁর তাজিকিস্তান সফর বাতিল বলে জানা গিয়েছে।

পুতিনের ‘অভ্যন্তরীণ বৃত্তে’ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরেই Kremlin-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেহেতু পুতিনের আশেপাশে থাকা অনেক কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন তাই তিনি স্বাস্থ্যবিধি মেনে আপাতত নিভৃতবাসে গিয়েছেন।জানানো হয়েছে, তাজিকিস্তানের প্রেসিডেন্ট Emomali Rakhmon-কে ফোন করেছিলেন পুতিন। সার্বিক পরিস্থিতির কথা ফোনে তিনি ইমোমালিকে জানিয়েছেন। আইসোলেশনে থাকার জন্য তিনি কোথাও যাতায়াত করতে পারবেন না, সেই কথাও জানানো হয়েছে। তবে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন।
এদিকে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় রাশিয়ার প্রেসিডেন্টের। ফোনে বার্তা আদানপ্রদান নিয়ে টুইটও করেন মোদী। তিনি লেখেন, ‘আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে, বন্ধু পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দু-পক্ষের সহযোগিতা সহ, ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।

 

advt 19

 

Related articles

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে নতুন সাধারণ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বাংলায় দুদফায় নির্বাচন হয়ে, ফলও প্রকাশিত। রাজ্যে পট পরিবর্তন। কিন্তু এখনও একটি কেন্দ্রের নির্বাচন বাকি। কারণ, দ্বিতীয় দফায়...

চোটের জন্য খেলেছেন না আইপিএলে, মাঠের বাইরে নয়া নজির ধোনির

চোটের জন্য আইপিএলে মাঠে নামতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। কিন্তু মাঠের বাইরে নয়া নজির গড়লেন মাহি।...

হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশ, শুভেচ্ছা মমতা-অভিষেকের

পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৩ দিনের মাথায় প্রকাশিত হলো হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এবারেও সাফল্যের...

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...