Thursday, May 14, 2026

৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুন, অভিযুক্তকে এনকাউন্টারে মারার হুঁশিয়ারি মন্ত্রীর

Date:

Share post:

আইন বা বিচারের দীর্ঘ প্রক্রিয়া নয়, ৬ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করে মারার হুঁশিয়ারি দিলেন তেলেঙ্গানা(Telengana) রাজ্যের মন্ত্রী মাল্লা রেড্ডি(malla Reddy)। এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে ফুলের মত এক শিশুর সঙ্গে এমন নারকীয় অত্যাচার চালানো অপরাধীর জন্য মৃত্যুদণ্ডই সঠিক বিচার বলে মাল্লা রেড্ডির পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে বহু মানুষকে।

জানা গেছে, গত বৃহস্পতিবার হায়দরাবাদে(Hyderabad) ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিবেশী ৩০ বছর বয়সী এক যুবকের দিকে ওঠে সন্দেহের আঙুল। ঘটনার পর থেকেই পলাতক এই অভিযুক্ত। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তেলেঙ্গানার শ্রমমন্ত্রী রেড্ডি জানান, “অভিযুক্তকে এনকাউন্টার করা হবে। আমরা ওকে ধরলেই এনকাউন্টার করে দেব। আমরা নিগৃহীতার পরিবারের পাশে রয়েছি। তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা ওই অভিযুক্তকে এনকাউন্টার করে মারব।” আইন ও নিয়ম কানুনের তোয়াক্কা না করেই এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়িয়েছে।

আরও পড়ুন:চার কর্মীর করোনা, তাই শেষ মুহূর্তে রাষ্ট্রপতির ঠিকানা বদল

পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি। থানায় অভিযোগ জানানোর পরও মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে প্রতিবেশী অভিযুক্তের বাড়ি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় অভিযুক্ত এর দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। মূল অভিযুক্ত কে গ্রেফতার করতে ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন। যদিও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...