Thursday, May 14, 2026

পাচার রুখতে রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতি ঘোষণা মুখ্যসচিবের

Date:

Share post:

বেআইনি বালি পাচারের কারণে রাজ্যের পরিবেশ ও রাজস্ব ক্ষতি হচ্ছে । তাই পাচার আটকাতে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী বালি খাদান পরিচালনার নতুন ব্যবস্থাপনা তৈরীর কাজ শেষ । নবান্নে আজ বুধবার রাজ্যের নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকের পর মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়েছেন।

আরও পড়ুন- কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ, জোট ভাঙলে দায় নেবে না বাম, স্পষ্ট জানালেন বিমান
তিনি বলেন, অক্টোবর মাস থেকে নতুন নীতি অনুযায়ী বালি তোলার কাজ শুরু হবে। মুখ্যসচিব জানিয়েছেন , পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। সম্পূর্ণ অনলাইনে বালি খাদান গুলি নিলাম করবে রাজ্য সরকার। খাদান থেকে তোলা বালি বিক্রি করার ব্যবস্থাও করা হবে মাইন অ্যান্ড মিনারেল কর্পোরেশনের মাধ্যমে।
অনলাইন আবেদনের মাধ্যমে বাছাই করা সংস্থা শুধুমাত্র বালি তোলার কাজে সহায়তা করবে। বালি পাচার আটকাতে প্রত্যেকটি বালি বহনকারী ট্রাকে জিপিএস লাগানো হবে। এই সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি ২৪ ঘন্টার হেলপ্লাইনও খোলা হচ্ছে বলে তিনি জানান।

এরই পাশাপাশি ব্ল্যাক স্টোনের অবৈধ খনন আটকাতেও একই ব্যবস্থা তৈরির ব্যাপারে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

 

advt 19

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...