Sunday, March 15, 2026

৩৭ লক্ষ টাকা দিয়েও কিডনি চক্রে প্রতারিত অসহায় বাবা চান মৃত ছেলের অভিযুক্তদের কঠোর শাস্তি

Date:

Share post:

কিডনি জোগাড় করে দেওয়া হবে। তার জন্য ‘সামান্য’ কিছু টাকা দিতে হবে। ছেলের কিডনির প্রয়োজন মেটাতে ‘সামান্য’ টাকার প্রস্তাবে রাজি হয়ে মুর্শিদাবাদ ফরাক্কা থানার হোম গার্ড গোবিন্দ প্রামাণিক প্রায় ৩৭ লক্ষ টাকা খোয়াতে হয়েছে। এক বছরে ৪৮ টি ব্যাংক অ্যাকাউন্টে এক বছরে মোট ৩৭ লক্ষ ৩৩ হাজার ৯১১ টাকা নিয়েছে প্রতারকরা। যোগাযোগ বন্ধ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ২০১৮ সালের ১০ অক্টোবর অভিযোগের ভিত্তিতে দুজনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতে আবেদন করে ফরাক্কা থানা পুলিশ। আদালত পুলিশের আবেদনের সাড়া দেয়।
কী ঘটেছিল? শুনুন গোবিন্দ প্রামাণিকের কথায়। তিনি জানান, ছেলে তন্ময় প্রামাণিকের ২০১২ সালে কিডনি সমস্যা দেখা দেয়। তারপর মালদা থেকে শুরু করে কলকাতা, ব্যাঙ্গালোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু, ছেলে সুস্থ না হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করাতে থাকেন। তারপর একদিন গোবিন্দ বাবুর ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। পরিচয় দেন উদয় প্রতাপ সিং নামে। তিনি গোবিন্দ বাবুকে বলেন আপনার ছেলের তন্ময় প্রামাণিকের কিডনি সমস্যার জন্য চিন্তা করার দরকার নেই। কিডনির ডোনার পাওয়া যাবে। সমান্য কিছু টাকা লাগবে। তাতে গোবিন্দ বাবু রাজি হন। ২০১৭ নভেম্বর সাল থেকে ২০১৮ সাল প্রর্যন্ত ধাপে ধাপে মোট ৪৮ জনের অ্যাকাউন্টে মোট ৩৭ লক্ষ ৩৩ হাজার ৯১১ টাকা নিয়ে নেন।
টাকা দিলেও কিডনি না মেলায় এরপর ফরাক্কা থানায় লিখিত অভিযোগ করেন। এফআইআরে ওই ৪৮ টি অ্যাকাউন্টের তথ্যও উল্লেখ করেন গোবিন্দবাবু।
যদিও এরই মাঝে ২০২০ সালে ১১ অগস্ট মধ্যরাতে গোবিন্দবাবুর ছেলে তন্ময় প্রামাণিক মারা যান মালদা মেডিকেল কলেজ হাসপতালে। ছেলের শোকে ২৫ দিন পর মারা যান গোবিন্দবাবুর স্ত্রী।
অবশ্য ২০১৮ সালে ১০ অক্টোবর গোবিন্দ বাবুর অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ ঝাড়খণ্ডের সুফল থেকে রাজকুমার রাম ও সুভাষ কুমার নামে দু’ জনকে গ্রেফতার করে। ধৃতদের জিঞ্জাসাবাদের জন্য জঙ্গিপুর কোর্ট থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

advt 19

 

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...