Saturday, March 28, 2026

GST-র আওতায় এবার জ্যোম্যাটো, সুইগি, খাবারের দাম কী বাড়ল?

Date:

Share post:

জোম্যাটো, সুইগির মতো অ্যাপগুলিকে এবার জিএসটির আওতায় আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার লখনউতে ৪৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, অনলাইনে খাবার অর্ডার করার পরিষেবাকে জিএসটির আওতায় আনা হচ্ছে। এর ফলে জোম্যাটো, ফুডপান্ডা, সুইগির মতো অনলাইন ডেলিভারি অ্যাপগুলি রেস্তোরাঁর বদলে কর সংগ্রহ করে তা সরাসরি সরকারকে দেবে।
এদিন নির্মলা সীতারমন জানিয়ে দেন, এই সিদ্ধান্তের ফলে অনলাইনে খাবার অর্ডার করতে  গ্রাহকদের পকেট থেকে টাকা খসাতে হতে না। এবার থেকে জোম্যাটো, ফুডপান্ডা, সুইগির মতো অনলাইন ডেলিভারি অ্যাপগুলিকে রেস্তোরাঁ পরিষেবা হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে জল্পনা থাকলেও জিএসটি-র আওতায় আনা হয়নি পেট্রল ও ডিজেলকে। এখনই জিএসটি-র আওতায় পেট্রল ও ডিজেলকে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পেট্রোপণ্যের দাম নিয়ে বেশ কয়েকটি রাজ্য বিরোধিতার কারণেই না কি, এই সিদ্ধান্ত বলে দায় এড়িয়েছেন তিনি।

advt 19

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...