Thursday, May 21, 2026

‘নাসাফের বিরুদ্ধে আমি আমার সেরা প‍ারফরম‍্যান্স দেব’, বললেন বাগান গোলরক্ষক অমরিন্দর

Date:

Share post:

মিশন এএফসি কাপ। ২২ সেপ্টেম্বর এএফসি কাপের(Afc Cup) ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের শক্তিশালী দল এফসি নাসাফের ( fc nasaf) বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। তার আগে প্রস্তুতি কোন খামতি রাখতে চাননা সবুজ-মেরুন কোচ হাবাস( Habas)। এই মুহূর্তে দুবাইতে অনুশীলন সারছেন প্রীতম কোটাল, প্রবীর দাসরা। দুবাই শিবিরে ফুটবলারদের শরীরিক সক্ষমতার উপর বেশি নজর দিচ্ছেন ফ‍িজিক‍্যাল ট্রেনাররা। যতে ৯০ মিনিট নয়, ১২০ মিনিটই মাঠে সমান তালে খেলতে পারে হাবাসের দল।

ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে অনেকটা এগিয়ে উজবেকিস্তান। তাই এফসি নাসাফের বিরুদ্ধে ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা ভালই জানেন বাগান গোলরক্ষক অমরিন্দর সিং। তবে নাসাফের বিরুদ্ধে হার না মানা মানসিকতা নিয়েই মাঠে নামতে চান বাগান গোলরক্ষক।
এদিন তিনি বলেন,” উজবেকিস্তানের ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে। আমার বিরুদ্ধে কোন দল খেলছে তা দেখে আমি কখনও প্রস্তুতি নেই না। আমি সবসময়ই পরিশ্রম করি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি । নাসাফের বিরুদ্ধে সেটাই করব। প্রত্যেকটা ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। জয়ের জন‍্যই ঝাপাবে আমার দল।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের পরই কোচের দায়িত্ব ছাড়ছেন শাস্ত্রী, ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...