Saturday, June 13, 2026

প্রিয়াঙ্কাকে মুখ করেই উত্তর প্রদেশ নির্বাচনে ময়দানে নামছে কংগ্রেস

Date:

Share post:

২২-এর উত্তরপ্রদেশ নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব সেরে ফেলেছে সমস্ত রাজনৈতিক দল। পিছিয়ে নেই কংগ্রেস(Congress)। উত্তরপ্রদেশ(Uttar Pradesh) নির্বাচনকে মাথায় রেখে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধান মুখ করে ফেলল জাতীয় কংগ্রেস। উত্তর প্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ(Salman Khurshid) জানিয়ে দিলেন রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi) নেতৃত্বে লড়াইয়ের ময়দানে নামবে কংগ্রেস।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে খুরশিদ জানান, কংগ্রেস উত্তরপ্রদেশে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বেই লড়বে। আর তিনি নিজেই ঠিক করবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চান কিনা। উল্লেখ্য, গত সপ্তাহেই উত্তরপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সবিস্তারে খতিয়ে দেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী দেখা করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মীদের সঙ্গে। ফলে তাঁর নেতৃত্বেই যে উত্তর প্রদেশ কংগ্রেস প্রস্তুত হয়ে উঠছে তা একরকম স্পষ্ট ছিল। এদিন আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করে দিলেন খুরশিদ।

আরও পড়ুন:বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। দায়িত্ব হাতে পেয়েই নানা ইস্যুতে বারবার যোগীকে আক্রমণ শানাতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর নেতৃত্বে উত্তরপ্রদেশ রাজ্যে সামান্য হলেও উন্নতির মুখ দেখেছে জাতীয় কংগ্রেস। এবার প্রিয়াঙ্কার কাঁধে ভর দিয়ে এই উত্তরপ্রদেশ বৈতরণী পাঠের আশা দেখছে হাত শিবির।

advt 19

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...