Friday, May 15, 2026

ডবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে ক্ষোভ, যোগী রাজ্যে কৃষি আইনের বিরোধিতায় ফুঁসছেন কৃষকরা

Date:

Share post:

যোগীর রাজ্যে ফুঁসছেন কৃষকরা কৃষি আইনের বিরোধিতা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৃষকদের বেশিরভাগ অংশ। কেন্দ্রের কৃষি আইনের তীব্র বিরোধিতা করছেন উত্তরপ্রদেশের কৃষক বিশেষ করে আখ চাষীরা। এই কৃষকদের মধ্যে প্রচুর জাঠ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। বিজেপির (Bjp) পুরনো অভ্যেসেই সাম্প্রদায়িক তাস খেলতে কেন্দ্রের জাঠ মন্ত্রী-প্রতিনিধিদের পাঠানো হয়েছিল কৃষি আইন সম্পর্কে বোঝাতে। কিন্তু জনরোষের মুখে পরে পালিয়ে বাঁচতে হয়েছে তাঁদের। কৃষকদের স্পষ্ট মত, কেন্দ্রের মন্ত্রিত্ব ছেড়ে চাষির ঘরের ছেলে হিসেবে তাঁদের পাশে এসে দাঁড়ান জনপ্রতিনিধিরা। তাহলে তাঁদের সাদরে গ্রহণ করা হবে। কিন্তু কেন্দ্রের কৃষি আইন- কালো আইন, কৃষক বিরোধী আইন। সেটা বোঝাতে এলে তাঁদের অর্ধচন্দ্র দেখানো হবে।

 

ডবল ইঞ্জিনের (Double Engine) সরকারের বিজ্ঞাপন করে বেড়ান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দেশে যেখানেই বিধানসভা নির্বাচন হয় সেখানে গিয়েই ডবল ইঞ্জিনের সরকারের গুণগান করেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah)। কিন্তু যোগী রাজ্যে সেই ডবল ইঞ্জিনের সরকারের প্রতি তীব্র বিদ্বেষ কৃষকদের। তাঁরা বলছেন, দুবার মোদিকে এবং একবার যোগীকে ভোট দিয়ে তাঁরা ভুল করেছেন। তাঁদের সঙ্গে মিথ্যাচার হয়েছে, ভুল বোঝানো হয়েছে। তিন মাসের মধ্যে যে আঁখের দাম পাওয়ার কথা ছিল, 13 মাসেও তা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের।

 

একইসঙ্গে সিঙ্ঘু সীমান্তে যে কৃষকরা আন্দোলন করছেন, তাঁদের প্রতিও উত্তরপ্রদেশের কৃষকদের পূর্ণ সমর্থন রয়েছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, সাম্প্রদায়িক তাস খেলতে তাঁদের কাছে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্র। অথচ যে কৃষকরা দিনের পর দিন রোদ-জল মাথায় নিয়ে রাস্তায় বসে আন্দোলন করছেন, তাঁদের কাছে কেন প্রতিনিধি পাঠানো হচ্ছে না?

 

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তবে, সেখানে কৃষকরা যোগী সরকারের উপর যে পরিমাণ ক্ষুব্ধ হয়ে আছেন, তাতে কোনও ইঞ্জিনই তাঁকে টেনে পার করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...