Thursday, May 14, 2026

তবে কি তৃণমূলের পথে? সোশ্যাল মিডিয়ায় বিজেপির সব ছবি মুছলেন জিতেন্দ্র

Date:

Share post:

গেরুয়া শিবির ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। বাবুল তৃণমূলে(TMC) যোগ দেওয়ার পরই সুর নরম করলেন জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে বিজেপির সমস্ত পোস্ট এবং নরেন্দ্র মোদির ছবি ডিলিট করলেন ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা। এখন বাবুলের পথ ধরে জিতেন্দ্র তৃণমূলে যোগ দেন কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:বিজেপিতে ‘ক্লোজড চ্যাপ্টার’ বাবুল, বললেন শমীক ভট্টাচার্য

সম্প্রতি বাবুলের তৃণমূল যোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘বাবুলদার সিদ্ধান্ত’ সম্পূর্ণ রাজনৈতিক। বাবুল দা ভাল লোক। তিনি কোন দলে থাকবেন তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। পাশাপাশি নিজের সম্পর্কে তিনি বলেন, রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না। রাজনীতিতে সেমিকোলন, কমা চলতে পারে। ফুলস্টপ বলে কিছু নেই। আসলে প্রাক্তন বিধায়ক ভাতা ছাড়া আমার আর কোনও আয় নেই। কলকাতায় রয়েছি। আদালতে প্র্যাকটিসে মন দিয়েছি। বিজেপির কোনও সাংগঠনিক পদে আমি নেই। যদি দল থেকে কোনও কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়, তা অবশ্যই পালন করব।’

advt 19

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...