Saturday, June 13, 2026

কাজিয়া কেন্দ্রের দুই মন্ত্রকের, বন্ধ লাদাখের পরিকাঠামো নির্মাণ

Date:

Share post:

লাদাখ সীমান্তে চিন সেনার অনুপ্রবেশ বন্ধ করতে এবং ওই এলাকায় সর্বক্ষণ নজরদারি চালাতে সেনাবাহিনীর স্বার্থে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু মোদি সরকারের দুই মন্ত্রকের তীব্র অন্তর্দ্বন্দ্বের কারণে মাঝপথে উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে রয়েছে। কাজ বন্ধ থাকার জন্য কেন্দ্রের দুই মন্ত্রক একে অপরের প্রতি দোষারোপ করছে।

লাল ফৌজের আগ্রাসন রুখতে লাদাখে কিছু অত্যাধুনিক চৌকি ও বাংকার তৈরির পরিকল্পনা হয়েছিল প্রায় ৫ বছর আগে। কিন্তু জলশক্তি মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাজিয়ায় সেই কাজ থমকে আছে। ২০১৫ সালে লাদাখ সীমান্তে ৪০টি বাংকার তৈরির পরিকল্পনা করা হয়েছিল। লাদাখের প্রবল ঠান্ডায় টহলরত জওয়ানরা যাতে কিছুটা নিরাপদে এবং আরামে থাকতে পারেন তার জন্যই এই বিশেষ সেনা চৌকি তৈরির পরিকল্পনা। অত্যাধুনিক এই চৌকিগুলির ভিতরের তাপমাত্রা সব সময় ২২ ডিগ্রি সেলসিয়াস রাখার পরিকল্পনা নেওয়া হয়। ২০ কোটি টাকা খরচও করা হয়। কিন্তু তারপরও আটকে যায় কাজ। নিরাপত্তার কারণে সীমান্ত এলাকার স্পর্শকাতর জায়গায় রাস্তা বা কোনও পরিকাঠামো নির্মাণ করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন প্রয়োজন। জলশক্তি মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের সমন্বয়ের অভাবেই পরিকাঠামো নির্মাণের সেই গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে।

আরও পড়ুন- যোগীরাজ্যে গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ! কিন্তু কেন?

advt 19

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...