Sunday, May 17, 2026

এবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলে হস্তক্ষেপ তালিবানের, সরিয়ে দেওয়া হল বোর্ড প্রধানকে

Date:

Share post:

এবার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট ( Afghanistan cricket ) দলেও হস্তক্ষেপ তালিবানের। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিল তারা। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানিয়েছেন হামিদ শিনওয়ারি।আফগানিস্তানের নতুন বোর্ড প্রধান হলেন নাসিব খান।

মহিলা ক্রিকেটের পর এবার পুরুষদের ক্রিকেট।তালিবানি হস্তক্ষেপ সব ক্রীড়া ক্ষেত্রেই চলছে আফগানিস্তানে। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিল তালিবান। সোমবার সোশ্যাল মিডিয়ায়  হামিদ লেখেন, তালিবান নেতা আনাস হক্কানি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন। এরপাশাপাশি হামিদ আরও  জানিয়েছেন, তাঁকে সরিয়ে দেওয়ার জন্য কোনও কারণ দেখানো হয়নি। শুধু হামিদকে বলা হয়েছে তাঁর বদলে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন নাসিব খান।

এদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটারেও জানিয়ে দেওয়া হয় নতুন বোর্ড প্রধানের নাম। তারা টুইটারে লেখে, “আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন নাসিব খান। স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্রিকেট সম্বন্ধে জ্ঞান রয়েছে তাঁর।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...