Saturday, March 14, 2026

‘ডার্বির কথা শুনেছি, মুখিয়ে রয়েছি লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামতে’ বললেন লাল-হলুদের নতুন বিদেশী

Date:

Share post:

ছয় বিদেশী চুড়ান্ত করে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। বৃহস্পতিবারই ষষ্ঠ বিদেশী হিসাবে এক বছরের চুক্তিতে ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে( Antonio Perosevic) সই করিয়েছে লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলে যোগ দিতেই নিজের মনের কথা জানালেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

এদিন এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায়  দেওয়া সাক্ষাৎকারে পেরোসেভিচ বলেন, “ভারত একটি অসাধারণ দেশ, এবং আমি অনেক শুনেছি এখানকার মানুষ ফুটবলের প্রতি কতটা আবেগপ্রবণ। বিশেষ করে, এসসি ইস্টবেঙ্গল আর তাদের সমর্থকদের বিষয়ে প্রচুর কথা শুনেছি। আমি ওদের বিষয়ে পড়েছি এবং আমি অপেক্ষা করতে পারছি না লাল-হলুদ জার্সি পড়ার জন্য। আমি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচের কথাও শুনেছি। আর এতে একজন খেলোয়াড় আরও বেশি অনুপ্রাণিত হয়। আমি দলকে সাহায্য করার চেষ্টা করব যাতে দলের স্পিরিটটা বজায় থাকে। আমি জানি এই ক্লাবের সাথে ইতিহাস কতটা জড়িয়ে আছে, এবং আমি ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব।”

আরও পড়ুন:ষষ্ঠ বিদেশী হিসাবে ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...