Sunday, May 17, 2026

দিল্লির আদালতের ভিতর গুলি চলল,গ্যাংস্টার জিতেন্দ্র গোগী সহ নিহত ৪

Date:

Share post:

এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।দিল্লির আদালতে কোর্ট রুমের ভিতর শুনানি চলাকালীন গুলি চলল। গুলিতে অন্তত চার জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। রোহিণী আদালতের ২০৫ নম্বর ঘরে গ্যাংস্টাররা ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনায় এক গ্যাংস্টারও নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, গুলির লডা়ইয়ে দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র ওরফে গোগী নিহত হয়েছে। রোহিণী আদালতের ভিতরে এলোপাথাড়ি গুলি চলে দুষ্কৃতীদের দু’টি দলের মধ্যে। তখন দিল্লি পুলিশের স্পোশাল সেল দুই দুষ্কৃতীকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন – ও লাভলি! ভবানীপুরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি, ফ্ল্যাগ-ফেস্টুনও লাগালেন মদন

আততায়ীরা আইনজীবীর পোশাকে এসেছিল।দুষ্কৃতীদের নিশানায় ছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগী। আদালতে পেশ করার জন্য আজ গোগীকে নিয়ে আসা হয়েছিল। গুলি চলতে পারে আগাম খবর ছিল। সেই জন্য ছিল বাড়তি নিরাপত্তাও। তবু ঠেকানো গেল না এই ভয়ঙ্কর ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবৃষ্টির পিছনে থাকতে পারে গোগীর বিরোধী টিল্লু গ্যাং। আদালতে বিচারকের ১ মিটার দূরে চলেছে গুলি। ওই সময়ে বিচারক গগনদীপ সিংহের এজলাসে চলছিল শুনানি।এই খবর লেখার সময় পর্যন্ত আদালতে এখনও পড়ে রয়েছে দুষ্কৃতীদের দেহ।পাল্টা পুলিশের গুলিতে ২ আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...