Friday, May 15, 2026

বন্যাত্রাণের টাকা আত্মসাৎ, নেতাকে পুলিশের সামনেই গণধোলাই মালদহে

Date:

Share post:

ভুয়ো এ্যাকাউন্ট খুলে বন্যাত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগে নেতাকে গণধোলাই পুলিশের সামনেই । পুলিশ সেই নেতাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় বিক্ষোভকারীদের। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরোই গ্ৰাম পঞ্চায়েতের চোপালমোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা গিয়েছে ২০১৭ সালে বন্যাত্রাণের টাকা আত্নসাতের অভিযোগ ওঠে বরোই গ্ৰাম পঞ্চায়েতের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তে জানা গিয়েছে এক ব্যক্তির নামে একাধিক এ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করেছেন ওই নেতা । বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে বৃহস্পতিবার তিনি রাস্তায় বেরোতেই তাঁকে ঘিরে ধরে আটকে রেখে গণধোলাই শুরু হয়। পুলিশ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয়। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

advt 19

 

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...