Saturday, March 14, 2026

এবার ভবানীপুরের ঘরে ঘরে পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর ‘‘গ্রিটিংস কার্ড’’! কী লেখা সেখানে?

Date:

Share post:

ভবানীপুরে নেহাত-ই একটি উপনির্বাচন নয়, সেটা আগেই স্পট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-ই ভারতের আগামীর ডাক-দিশা-ভরসা। “ঘরের মেয়ে”, জয় নিশ্চিত জেনেও তাই শুরু থেকেই জোর কদমে প্রচার। এবার অভিনব জনসংযোগের পথে হাঁটলেন তৃণমূলনেত্রী। আজ, শনিবার সন্ধেয় ভবানীপুরের সমস্ত বাসিন্দাদের উদ্দেশে একটি বিশেষ শুভেচ্ছাপত্র পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রিয় রং নীল-সাদা কার্ডে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। সঙ্গে বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা হয়েছে শুভেচ্ছা বার্তা।

শুভেচ্ছা বার্তা দিয়ে সেই কার্ড কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

ভবানীপুরের বাড়ি বাড়ি কার্ড পাঠিয়ে তিনি লিখেছেন, “ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই আমার পথচলা শুরু। আজ আমি বাংলার ভবানীপুর কেন্দ্রের জন্যই। আবার উপনির্বাচন আসছে ৩০ সেপ্টেম্বর। আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের শুভেচ্ছা পেলে তবেই উন্নয়নের জয়যাত্রা বজায় রাখতে পারব। আপনাদের প্রত্যেকটি ভোট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবরকম পরিস্থিতিতে আপনারাই আমার ভরসা।”

আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, অতিবর্ষণে ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ

advt 19

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...