Saturday, May 16, 2026

পার্টির চাপে জবাবি টুইট লকেটের, ফের পাল্টা কুণাল

Date:

Share post:

টুইট পাল্টা টুইটে জমে উঠল ভবানীপুর কেন্দ্রের শেষদিনের প্রচার। ভবানীপুরের বিজেপি (BJP) প্রার্থীর হয়ে তারকা প্রচারকের তালিকায় নাম থাকলেও, প্রচার করেননি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সোমবার, এই বিষয়টিকে সামনে এনে লকেটকে টুইটে (Twitte) ধন্যবাদ জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন ধন্যবাদ- তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন “গেরুয়া শিবিরের চাপে” পাল্টা টুইট করেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কুণালের উদ্দেশে লেখেন,

“মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভবানীপুরের না হেরে যান আপনার উচিত সে বিষয়ে মনোযোগ দেওয়া।”

সেই টুইটেরও জবাব দেন তৃণমূল মুখপাত্র। লেখেন,
“দুশ্চিন্তা করবেন না।
বড় মার্জিনে জয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনিও সেটাই চান।
আমি জানি, আপনি দলের হয়ে লিখতে বাধ্য হচ্ছেন। তবে তারপরেও আপনি যে বিজেপি প্রার্থীর নামটা উচ্চারণ করলেন না তার জন্য আপনাকে ধন্যবাদ।”
শেষে হিন্দি গানের লাইন উল্লেখ করে কুণাল লেখেন,
“কাহি পে নিগাহে কাহি পে নিশানা।
ওয়েলডান।”

সূত্রের খবর, ভবানীপুরে দলের প্রার্থী নির্বাচন নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল লকেটের। সেই কারণেই নাকি তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম থাকা সত্ত্বেও, তিনি ভবানীপুরে দলের হয়ে প্রচারে যাননি। উত্তরাখণ্ডে সহকারী প্রভারী হিসেবে কাজ করছেন লকেট। তবে, শেষের দিকের প্রচারে তাঁর আসার কথা ছিল। কিন্তু তাঁর বদলে তিনি জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। যদিও সেটা উত্তরাখণ্ড নিয়ে বলে দাবি লকেটের। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের একের পর এক ইঙ্গিতপূর্ণ টুইট রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...