Wednesday, May 13, 2026

হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে দুর্ঘটনায় মৃত বেলঘরিয়ার দুই পর্বতারোহী

Date:

Share post:

ট্রেকিংয়ে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার দুই পর্বতারোহী। গত ২৪ সেপ্টেম্বর হিমাচলের(Himachal) খামিঙ্গা পাশে প্রাণ হারান পর্বতারোহী সন্দীপ কুমার ঠাকুরতা(Sandeep Kumar Thakurta) এবং ভাস্কর কুমার মুখোপাধ্যায় (Bhaskar Kumar Mukherjee)। যদিও নেটওয়ার্কের অভাবে সেই মৃত্যুসংবাদ এসে পৌঁছেছে সোমবার। জানা গিয়েছে, এই দুই পর্বতারোহীর বাড়ি বেলঘরিয়াতে।

গত ১১ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের ট্রেকিংয়ে যান সন্দীপ ও ভাস্কর সহ ১০ জনের একটি টিম। পর্বতারোহণে পারদর্শী এই টিমের এবারের গন্তব্য ছিল হিমাচলের খামিঙ্গা পাস। ৫,৮০৫ মিটার উচ্চতার পরাজিও কল, ডিবি বক্রি কল এবং হোমস কল পেরোনোর কথা ছিল এই দলের। পারাজিও কল পেরোনোর পরে খামিঙ্গা পাশে নেমে এই দুর্ঘটনা ঘটে। যদিও কোনওরকম ঝড় বা তুষারঝড় না হওয়ায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‘ নতুন বেশে পুতুলের দেশে’,’ ইয়ুথ অ্যাসোসিয়েশনের শারদোৎসবে এবার অভিনব ভাবনা

তবে ২৪ তারিখের ঘটনা ঘটলেও নেটওয়ার্কের অভাবে সোমবার কাজাতে পৌঁছে মৃতের পরিবারকে এই দুঃসংবাদ জানায় সদস্য দলটি। উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে সন্দীপের মায়ের সেই খবর এখনো পাননি সন্দীপ। এরই মাঝে সন্দ্বীপের মৃত্যুসংবাদ এসে পৌঁছল বাড়িতে। স্বাভাবিকভাবেই শোকে পাথর মৃতের পরিবার। আপাতত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে মৃতের পরিবার।

advt 19

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...