Saturday, May 16, 2026

ভারতমালা প্রকল্পের কাজ বাংলায় বন্ধ করল মোদি সরকার, হাইকোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

দেশের সীমান্ত জেলাগুলির মধ্যে সংযোগের জন্য পরিকল্পিত ‘ভারতমালা সড়ক প্রকল্প’ থেকে বাদ পড়ল বাংলা৷

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের ‘ভারতমালা’ প্রকল্পের কাজ এ রাজ্যে হবে না বলে মৌখিক ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। আদালতে এ কথা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।
দেশের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে সংযোগ স্থাপন ও সুগম যাতায়াতের জন্য ‘ভারতমালা’ প্রকল্প চালু করেছিল নরেন্দ্র মোদি সরকার। এ জন্য ২০১৭ সালে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ-সহ সীমান্তবর্তী জেলাগুলিতে জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর নন্দকিশোর মুন্দ্রা নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা জমি অধিগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন৷ এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আইনজীবী জানান, ভারতমালা প্রকল্পের জন্য এ রাজ্যে কোনও জমি নেওয়া হচ্ছে না। এমনকি ওই প্রকল্পের কাজও বন্ধ রয়েছে। যদিও এই প্রকল্প থেকে কেন রাজ্য বাদ পড়ল সেই প্রশ্নের যথাযথ কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের এই বক্তব্যের পর ২০১৭ সালে নদীয়া, মুর্শিদাবাদ, মালদা-সহ বিভিন্ন জেলায় ওই প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার আর কোনও মূল্য রইলো না। এবং একইসঙ্গে আধুনিক সড়ক প্রকল্প থেকে বাদ পড়লো বাংলা। এবং কেন্দ্রের বক্তব্যের পর এদিন ওই অধিগ্রহণ নিয়ে মামলাও মিটে গিয়েছে৷

আরও পড়ুন:সুসংবাদ!পুজোর আগেই বিদায় নিতে চলেছে বর্ষা


 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...