Monday, March 30, 2026

১৫২ তম গান্ধীজয়ন্তীতে লাদাখে উড়ল বিশ্বের সর্ববৃহৎ তেরঙ্গা

Date:

Share post:

শনিবার জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ১৫২ তম জন্মবার্ষিকী। গান্ধীজির জন্মদিনে এক বিরল ঘটনার সাক্ষী রইল গোটা বিশ্ব। জাতির জনক মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে শনিবার লাদাখে উত্তোলন করা হল খাদির (Khadi) তৈরি বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকার। সৌজন্যে ভারতীয় বায়ুসেনা। শনিবার সকালে এই পতাকা উত্তোলন করেন লিউটেন্যান্ট গভর্নর আর কে মাথুর (Lieutenant Governor RK Mathur)৷ আপাতত আট অক্টোবর পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা লেহতে থাকবে। আগামী ৮ অক্টোবর পতাকাটি নিয়ে আসা হবে ভারতীয় বায়ুসেনার হিন্ডন ছাউনিতে।

খাদির তৈরি পতাকাটির ওজন ১০০০ কেজি। লম্বায় ২২৫ ফুট, চওড়ায় তা ১৫০ ফুট। প্রায় দেড়মাস সময় ধরে এই পতাকাটি তৈরি করেছেন মুম্বইয়ের খাদি ডায়ার্স এবং পেইন্টার্সের ডি এন ভাট। প্রায় দু-ঘণ্টার চেষ্টায় এত ভারী পতাকাটিকে ২০০০ ফুট উঁচুতে নিয়ে যান আর্মির ৫৭ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের ১৫০ জন জওয়ান। পতাকাটি যেখানে উত্তোলন করা হয় তার পাশ দিয়ে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। এভাবে জাতীয় পতাকাকে স্যালুট ও শ্রদ্ধা জানায় বায়ুসেনা।

আরও পড়ুন- দেশে আমলা-পুলিশের ভূমিকা জানতে কারও বাকি নেই, বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের advt 19

 

Related articles

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...