Wednesday, May 13, 2026

পুজোর পরই কি রাজ্যে পুরনির্বাচন! মুখ্যমন্ত্রীর মন্তব্যে তেমনই ইঙ্গিত

Date:

Share post:

পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেকদিন হলো। তবে করোনা পরিস্থিতির(Covid situation) কারণে এখনও পর্যন্ত রাজ্যে পুরনির্বাচন সম্পন্ন করা যায়নি। এহেন পরিস্থিতির মাঝেই শনিবার নবান্নে(Nabanna) এক সাংবাদিক বৈঠকে সেই নির্বাচন নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শনিবার রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেন তিনি। পাশাপাশি সদ্য আরো ৪ কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচনটা শেষ হলে আবার আমাদের অন্য ভোট করতে হবে”। মুখ্যমন্ত্রী এই মন্তব্যেকেই পুরনির্বাচনের ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে অনুমান করা হচ্ছে, নভেম্বরের পর থেকেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দেবে রাজ্য।

উল্লেখ্য, রাজ্যে পুরসভা নির্বাচন হওয়ার কথা ছিল এক বছর আগে। তবে করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে রাজ্যের ১৩২টি পুরসভার মধ্যে কলকাতা-সহ ১১২টির মেয়াদ বহুদিন আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্বাচন চেয়ে মামলাও দায়ের হয়েছিল দেশের শীর্ষ আদালতে। বিরোধীদের তরফেও বারবার নির্বাচনের দাবি জানানো হয়। এদিকে ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে উপনির্বাচন শেষ হয়েছে। রাজ্যে বাকি ৪ আসনের উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। ইতিমধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যের পুরসভা ভোট নিয়ে দিনক্ষন এখনও চূড়ান্ত করেনি রাজ্য নির্বাচন কমিশন। রিভাঁচে মমতার বক্তব্য পুরনির্বাচনের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- “গডসে জিন্দাবাদ বলার অর্থ দেশকে নিলজ্জভাবে অপমান করা”, ক্ষুব্ধ বিজেপি সাংসদ বরুণ advt 19

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...