Sunday, March 15, 2026

ও লাভলি! মহালয়ায় অন্য রূপে মদন, করলেন চন্ডীপাঠ

Date:

Share post:

রাজ্যের শাসক দল তৃণমূলের এভার গ্রিন, বলা ভালো সবচেয়ে রঙিন নেতা মদন মিত্র। তাঁর স্ট্যাইল আট থেকে আশি, সকলের কাছে আকর্ষণীয়। জনপ্রিয়তা। কখনও ধুতি, কখনও যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জিন্স পেন্ট। চোখে রোদ চশমা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এভাবেই রাজ্যবাসী কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখে অভ্যস্ত।

কিন্তু আজ, মহালয়ার দিন দেবী পক্ষের সূচনায় নিজেকে একেবারে অন্যরূপে ধরা দিলেন কালারফুল মদন। পরনে ছিল না রঙচঙে জামা বা জিন্সের প্যান্ট। চোখে নেই সেই পরিচিত সানগ্লাস। তাঁর বিধানসভার অন্তর্গত বেলঘড়িয়ায় মানসবাগ সর্বজনীন পুজা মন্ডপে একেবারে অন্য মদন।ঢাকের সঙ্গে বেজে উঠল কাশী। সূচনা হল এই পূজার ৭৪তম বর্ষের।

 

এদিন তাঁর পরনে ছিল সাদা ধুতি। গায়ে নামাবলী। দুর্গা প্রতিমার সামনে মাইকে করলেন চন্ডীপাঠ। মন্ত্র উচারণের মধ্য দিয়ে কামনা করলেন দেশ ও দশের মঙ্গল। করোনার তৃতীয় ঢেউ থেকে মা দুর্গা যেন সকলকে রক্ষা করেন সেই প্রার্থনাও করলেন। জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই এই ঢেউ আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

নিজের এই ভিন্ন রূপ নিয়ে মদন মিত্র বললেন, “ভিন্ন রূপে মদন মিত্র নয়। তিনি নিমিত্ত মাত্র। যেভাবে ঈশ্বর চাইছেন সেভাবেই তিনি চলছেন।” শেষে অবশ্য ”ওহ লাভলি…” বলতে ভুললেন না তৃণমূলের রঙিন নেতা।

advt 19

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...