Thursday, May 14, 2026

আজ মায়ের জন্মদিন, দাদা জেলে, শক্ত হাতে সংসারের হাল ধরলেন শাহরুখ-কন্যা সুহানা

Date:

Share post:

শাহরুখপুত্র আরিয়ান (shahrukh khan son Aryan) খান মুক্তি পাননি এখনো । আরো ১৪ দিন তাকে থাকতে হবে জেল হেফাজতে। যদিও শাহরুখের আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন জানিয়েছেন। সে আবেদনের শুনানি শুক্রবার অর্থাৎ আজই। আরিয়ানের মুক্তির ব্যাপারে কোর্ট কী নির্দেশ দেয় সে দিকেই তাকিয়ে সকলে । এদিকে আজ ৮ অক্টোবর শুক্রবার শাহরুখের স্ত্রী গৌরী খানের জন্মদিন (Happy birthday of Gouri Khan)। সাধারণত এই দিনটি মান্নতে বেশ জাঁকজমক করেই পালিত হয় । ব্যতিক্রম হল এ বছর। খুব স্বাভাবিকভাবেই সকলেরই মন মেজাজ খারাপ। এ অবস্থায় জন্মদিন পালন করার মানসিকতা কারো থাকতেই পারে না । সকলেই মুষড়ে

পড়েছেন । এই অবস্থায় শক্ত হাতে সংসারের হাল ধরলেন শাহরুখকন্যা সুহানা । এই কঠিন সময়ে মাকে বিশেষ দিনের কথা মনে করিয়ে দিলেন সুহানা খান। নিজের ইনস্টাগ্রামে বাবা-মা শাহরুখ এবং গৌরীর অনেক বছর আগেকার একটি ছবি পোস্ট করেছেন সুহানা। সাদা কালো ছবিতে স্ত্রীকে জড়িয়ে রয়েছেন শাহরুখ। লেন্সের দিকে চোখ নেই। দু’জনের মুখেই হাসি। এই ছবি দিয়ে সুহানা লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’

যদিও এই ছবিটি পোস্ট করে কমেন্ট অপশন বক্সটি বন্ধ করে রেখেছেন। কারণ সুহানা জানেন এই সুযোগে নানাজনের নানা কটুক্তি ধেয়ে আসতে পারে তার মায়ের দিকে । তাদের খান পরিবারের দিকে। তাই সুহানা মাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কারোর কাছে মাকে যাতে অপদস্ত হতে না হয় সে বন্দোবস্ত করে রেখেছেন।

advt 19

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...