Thursday, May 14, 2026

Durga Puja 2021: কোভিড পরিস্থিতিতে এবারও প্রস্তুত রিচ হেরিটেজ বম্বে দুর্গাবাড়ি সমিতি

Date:

Share post:

আজ চতুর্থী। সারা বছর বাঙালি দুর্গাপুজোর (Durga Puja) এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশ বিভিন্ন প্রান্তের বাঙালিরা শ্রেষ্ঠ উৎসবে গা ভাসাতে প্রস্তুত। ওই সারিতে রয়েছে রিচ হেরিটেজ বম্বে দুর্গাবাড়ি সমিতিও (Rich Heritage Bombay Durgabari Samiti)। এই পুজো শুরু হয়েছিল ১৯৩০ সালে। এটি মুম্বইয়ের (Mumbai) অন্যতম প্রাচীন পুজো। আর কয়েক বছরের মধ্যে শতবর্ষে পা দিতে চলেছে রিচ হেরিটেজ বম্বে দুর্গাবাড়ি সমিতির দুর্গাপুজো। বম্বে দুর্গা বাড়ি সমিতি-র সভাপতি সুস্মিতা মিত্র (Susmita Mitra)। সোশ্যাল ও কালচারাল কমিটি-র চেয়ারপার্সন মীতালি পোদ্দার (Mitali Poddar) এবং সহ সভাপতি পার্থ সেন (Partha Sen)।

আরও পড়ুন-বোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স

দেশে করোনার (Coronavirus) বাড়-বাড়ন্ত শুরু হওয়ার পর থেকে মানুষ ভার্চুয়ালি কোনও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। পুজোর ক্ষেত্রেও অনেকটা এরকম। পুজো কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক বছর আমরা মুম্বইবাসীর কাছে বাঙালি সংস্কৃতি ও লোকাচার তুলে ধরার চেষ্টা করি। দুর্গাপুজোর ঘরোয়া দিকে জোর দেওয়া হয়। চলতি বছর দ্বিতীয়বার সেই ‘ঘরোয়া পুজো’ তুলে ধরা হবে। ভক্তরা এবারও বাড়িতে বসে পুজো উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন-চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ মুম্বইয়ে, গ্রেফতার ৪ দুষ্কৃতী

দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষ্যে গ্রামীণ কারিগরদের সাহায্যের দিকেও জোর দেয় কমিটি। এবছর তাই ‘আর্টিসান সোল’ ও ‘হাত কা বানা’-র মতো প্রতিষ্ঠানের কাছে পৌঁছে গিয়েছে সমিতি। বসানো হয়েছে জনপ্রিয় আনন্দমেলা। এবছর প্রায় এক মাস ধরে চলছে আনন্দমেলা।

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...