Wednesday, May 6, 2026

সপ্তমী পর্যন্ত আকাশের মুখ ভার, অষ্টমী থেকে বৃষ্টির আশঙ্কা: হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্যে বর্ষা বিদায়ের কথা পঞ্চমীতে থাকলেও তখন থাকবে কয়েকদিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৩ অক্টোবর থেকে বঙ্গে বর্ষা বিদায়ের পালা শুরু হবে। তবে, সপ্তমী পর্যন্ত আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে।

পঞ্চমীর সকালে আকাশের মুখ ছিল ভার। কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে নবমী-দশমী দুই মেদিনীপুর-সহ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে।

advt 19

 

 

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...