Sunday, May 10, 2026

উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কেন নেই জানিয়ে দিলেন বাবুল

Date:

Share post:

পুজো কাটলেই আগামী ৩০ অক্টোবর ফের রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বাম-কংগ্রেস লড়াইয়ে থাকলেও, তাদের কাছে চ্যালেঞ্জ জামানত বাঁচানোর। অতএব, এবারও লড়াই সেই দ্বিমুখী, অর্থাৎ শাসক তৃণমূল আর প্রধান বিরোধী বিজেপির কক্ষপথেই আবর্তিত হবে উপনির্বাচন।

ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপি উপনির্বাচনের প্রচারে তাদের তারকা প্রচারকদের তালিকা কমিশনকে জমা নির্বাচন দিয়েছে। তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নাম নেই বিজেপি ছেড়ে সদ্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়া গায়ক তথা আসানসোলের বিধায়ক বাবুল সুপ্রিয়। তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে কেন বাদ পড়েছেন বাবুল?

এ প্রসঙ্গে এবার নিজের অবস্থান জানিয়ে একটি টুইট করেন বাবুল। আসানসোলের সাংসদ টুইটারে লেখেন, ‘‘এটা কোনও রকেট সায়েন্সের বিষয় নয়। যারা প্রশ্ন তুলছেন, তাঁদের বলছি দয়া করে জানুন, আমি এখনও বিজেপি সাংসদ।’’

আরও পড়ুন:এবার পুজোয় সুপারহিট “টুকরো টুকরো গল্প”

এরপরেই বাবুল লিখেছেন, ‘‘সম্মাননীয় স্পিকার মহাশয়কে একটি চিঠি দিয়ে কিছু সময় চেয়েছিলাম, যাতে আমি পদত্যাগপত্র জমা দিতে পারি সংসদীয় নিয়ম মেনে। কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ।’’

অর্থাৎ বাবুল পরিস্কার বুঝিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত সাংসদ পদে তাঁর ইস্তফা গ্রহণ না হচ্ছে, ততদিন তৃণমূলের অভ্যন্তরীণ দলীয় কর্মকাণ্ডে থাকলেও, ননৈতিকতার দিক দিয়ে জনসমক্ষে তিনি তৃণমূলের হয়ে বিজেপি বিরোধী প্রচারে থাকবেন না। এবং সেই কারণেই সম্ভবত উপনির্বাচনে শাসক দলের তারকা প্রচারকদের তালিকায় নাম নেই বাবুলের।

advt 19

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...