Sunday, May 10, 2026

লখিমপুর হিংসাকে হিন্দু-শিখ লড়াই হিসেবে দেখানোর চেষ্টা ভয়ঙ্কর: ফের বিস্ফোরক বরুণ

Date:

Share post:

লখিমপুর খেরির(Lakhimpur Kheri) ঘটনাকে যেভাবে হিন্দু-শিখ লড়াই হিসাবে দেখানোর চেষ্টা চলছে, তা অত্যন্ত নিন্দনীয়। ঠিক এই ভাষাতেই রবিবার গোটা ঘটনার কড়া সমালোচনা করলেন বিজেপি(BJP) সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। তিনি আরও জানালেন কোনও রাজনৈতিক দলের নেতাদের এমন অপচেষ্টাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কারণ রাজনৈতিক লড়াই ও লাভ-ক্ষতির হিসেবের চেয়ে অনেক বড় দেশের ঐক্য ও সংহতি। যদিও কারা এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি ওই সাংসদ।

রবিবারে প্রসঙ্গে এক টুইটে বরুণ গান্ধীর লেখেন, “লখিমপুর খেরির ঘটনা হিন্দু-শিখ লড়াই হিসাবে দেখানোর চেষ্টা চলছে৷ এটা শুধুমাত্র অনৈতিক এবং ভুল ব্যাখ্যা নয়, আদতে এই ধরনের বিচ্যূতিরেখা অত্যন্ত ভয়ঙ্কর৷ যে ক্ষত মেরামত করতে কয়েক প্রজন্ম লেগে গিয়েছিল, এই ধরনের ঘটনা আবারও তাকে উন্মুক্ত করে দেবে৷ আমাদের কখনই রাজনৈতিক মুনাফাকে জাতীয় স্বার্থের উপরে তোলা উচিত নয়”।

আরও পড়ুন:উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কেন নেই জানিয়ে দিলেন বাবুল

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রের ৪ কৃষককে গাড়িচাপা দিয়ে মারার ঘটনায় ইতিমধ্যেই একাধিকবার সরব হয়ে উঠেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। যার ফলস্বরূপ বৃহস্পতিবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী পরিষদ থেকে নাম বাদ পড়েছে বরুণ ও তার মা মানেকা গান্ধীর। এই প্রেক্ষাপটে ফের লখিমপুর ইস্যুতে বরুণের এই টুইট নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

advt 19

 

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...