Friday, March 13, 2026

ফের এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Date:

Share post:

ফের এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার বিকেলে দিল্লি এইমসে ভর্তি হন তিনি৷ কয়েক মাস আগে ৮৮ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতাকে এইমসে ভর্তি করা হয়েছিল৷ সেই সময় তাঁর করোনা হয়েছিল৷
টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন কংগ্রেস নেতারা৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইট করে লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অসুস্থতার খবর শুনে মন খারাপ হয়ে গেল৷ তার দ্রুত আরোগ্য কামনা করছি৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ ছান্নিও টুইট করে একই কথা লেখেন৷

আরও পড়ুন- ‘মিনিয়েচার’ পুজো, মণ্ডপে হাজির চিকিৎসক: অভিনব দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো
বুধবার বিকেল ৬টা ১৫ মিনিট নাগাদ এইমসে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷ তাঁর হালকা জ্বর রয়েছে৷ সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে৷ এইমসের কার্ডিও-নিউরো টাওয়ারে চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে তিনি রয়েছেন৷
তবে মনমোহন সিংয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন জাতীয় কংগ্রেসে সম্পাদক প্রণব ঝা৷ টুইটে লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ চিকিৎসা চলছে৷

advt 19

 

spot_img

Related articles

ঋতুকালীন ছুটি হলে চাকরি পাবে না মহিলারা! মন্তব্য করে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে চাকরি পাবে না মহিলারা। ঋতুকালীন সময় এবার থেকে সরকারি ছুটি মিলবে কি না তা...

সঙ্কট তৈরি করে রাজ্যকে কালো বাজারি রুখতে নির্দেশ কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War Impact) জেরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে সিলিন্ডার (LPG...

মুণ্ডা-সদগোপসহ ৫ সম্প্রদায়ের জন্য ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন রাজ্যের, আনন্দিত মুখ্যমন্ত্রী

মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই পাঁচটি সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও...

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস! জোড়াসাঁকোর বহুতলে আতঙ্ক

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস উত্তর কলকাতার (North Kolkata) জোড়াসাঁকোর (Jorasanko) কলাবাগান এলাকায়। শুক্রবার (Friday) সকালে একটি পুরনো...