Saturday, March 14, 2026

অধ্যক্ষের ইস্তফার দাবি নিয়ে ফের আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, জটিল হচ্ছে পরিস্থিতি

Date:

Share post:

অধ্যক্ষের ইস্তফার দাবি নিয়ে ফের আন্দোলন নামলেন বিক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর পাশাপাশি রাস্তা অবরোধেও নামেন প্রতিবাদীরা। তাঁদের দাবি, অবিলম্বে অধ্যক্ষকে ইস্তফা দিতে হবে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) রোগীরা। জটিল হচ্ছে পরিস্থিতি।

ক্যাম্পাস (Campus) ছেড়ে রাস্তায় নেমে আন্দোলনে বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। বেলগাছিয়া (Belgachia) ব্রিজের উপর বিক্ষোভে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। অক্টোবরের শুরু থেকেই সমস্যার সূত্রপাত। কলেজ কাউন্সিলের ভোটাভুটি, অধ্যক্ষের ইস্তফা-সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করে জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, কলেজে সিন্ডিকেট (Syndicate) নেই। সামান্য বিষয় নিয়ে অনেক বেশি সমস্যা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন-‘চিড়িয়াখানার জন্তু নন’, অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তোলা প্রসঙ্গে মন্তব্য মনমোহন-কন্যার

তবে যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে শীঘ্রই কলেজের স্টুডেন্টস কাউন্সিল (Students Council) গঠিত হচ্ছে। ইতিমধ্যে তৈরি হয়েছে তার খসড়াও।

advt 19

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...