Thursday, June 4, 2026

জ্বালানির দামে ছ্যাঁকা! রুটিন মেনেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

জ্বালানির জ্বালা!ফের রুটিন মেনেই দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। উৎসবের মরসুমে লাগাতার বেড়েই চলেছে জ্বালানির। তার প্রভাব পড়েছে বাজারেও। অতিমারী পর্বে বেলাগাম জ্বালানির দামবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তর। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৩ পয়সা এবং ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রায় সেঞ্চুরি ছুঁইছুঁই। আজ কলকাতায় ডিজেল  ৯৭ টাকা ৬৮ পয়সায় বিকোচ্ছে।

আরও পড়ুন:মোদি সরকারকে তোলাবাজ বলে নিশানা কংগ্রেস নেতা চিদম্বরমের

প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যেই কেরলে ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০ টাকা। তারপরেই কংগ্রেস-সহ অন্যান্য দল কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।

advt 19

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...