Friday, May 15, 2026

সদ্যোজাত শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুন, অভিযুক্ত বাচ্চার মা

Date:

Share post:

সদ্যোজাত শিশুকন্যাকে জন্মের এক দিনের মধ্যেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। অভিযোগ, নিজের মেয়েকে হাসপাতালের বেডে বালিশ চাপা দিয়ে খুন করেছেন দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা লাভলি সিংহ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একবালপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:বাংলাদেশে ভয়াবহ হিংসার ঘটনায় নীরব মোদি সরকারকে তীব্র আক্রমণ সুব্রহ্মণ্যম

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শিশুকন্যার জন্ম দেন ২১ বছরের লাভলি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুকন্যা হওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন লাভলি। বুধবার সকালে তাঁর স্বামী অজয় সিংহ চা আনতে হাসপাতালের বাইরে বেরোনোর পর  ফিরে এসে দেখেন, হাসপাতালের কেবিনে আয়া এবং নার্সদের ভিড় দেখতে পান। এরপর যা শোনেন তা তাঁর কাছে রীতিমত মর্মান্তিক। নার্সদের কাছ থেকেই জানতে পারেন যে তাঁর শিশুকন্যার মৃত্যু হয়েছে। পড়ে আছে নিথর দেহ। আর তাকে খুন করেছে তার মা।

চিকিৎসকদের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই শিশুকে পরীক্ষা করা হয়েছে। সে সময় শিশুটি সুস্থসবলই ছিল। তবে বুধবার সকালে ওই শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
advt 19

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...