Tuesday, May 12, 2026

নজরে নির্বাচন: উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে ছাত্রীদের মোবাইল ও স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

Date:

Share post:

এবারে রেখে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের(Uttar Pradesh) ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। সেই লক্ষ্যেই এবার মহিলা ভোট টানতে উত্তরপ্রদেশে বড় ঘোষণা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের স্মার্টফোন ও স্নাতক তরুণীদের ইলেকট্রিক স্কুটি দেবে সরকার।

বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা একটি টুইটে লেখেন, “গতকাল আমি কিছু ছাত্রীর সঙ্গে দেখা করেছি। তারা জানিয়েছে, পড়াশোনা আর নিরাপত্তার প্রয়োজনে তাদের স্মার্টফোন দরকার। আমি খুশি যে আজ ইস্তাহার কমিটির সম্মতিতে উত্তরপ্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে দ্বাদশ শ্রেণী পাস করা মেয়েদের স্মার্টফোন এবং স্নাতক তরুণীদের ইলেকট্রনিক স্কুটি দেওয়া হবে।’ মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিকে মাথায় রেখে দুদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন এবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস প্রার্থী তালিকায় ৪০ শতাংশ মহিলা সংরক্ষণ থাকবে।

উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে বারবার নারী নির্যাতনের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে। দেশ তো বটেই বিশ্ব মহলে একের পর এক ধর্ষণের ঘটনায় মুখে পড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এখানে উত্তরপ্রদেশে নারী ক্ষমতায়ন ও মহিলাদের ভোট ব্যাংকের দিকে নজর রেখে এখন থেকেই ময়দানে নেমে পড়লেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

advt 19

 

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...