Sunday, May 17, 2026

মেয়েকে দেখেননি দীর্ঘদিন, বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরছেন শ্রীলঙ্কার পরামর্শদাতা জয়বর্ধনে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) জন‍্য শ্রীলঙ্কা (srilanka) দলের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছিল মাহেলা জয়বর্ধনকে( Mahela Jayawardene)। কিন্তু বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার। মেয়েকে ছেড়ে আর থাকতে পারছেন না মাহেলা। তাই দেশে ফিরে যাচ্ছেন তিনি।

টি-২০ বিশ্বকাপের জন‍্য শ্রীলঙ্কার পরামর্শদাতা হিসাবে যোগ দেন মাহেলা। দীর্ঘদিন জৈব বলয়ের মধ্যে থাকায় পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। চার মাসের বেশি নিজের মেয়েকে দেখেননি জয়বর্ধনে। তাই বিশ্বকাপের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসছেন তিনি। এদিন দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমের সামনে জয়বর্ধনে বলেন, “জুন মাস থেকে জৈব বলয় ও কোয়ারেন্টাইনে রয়েছি। আর থাকতে পারছি না। আমি দলকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। তারা আমার কথা বুঝেছে। ১৩৫ দিন ধরে আমি মেয়ের মুখ দেখিনি। একজন বাবার পক্ষে এ ভাবে থাকা খুব কঠিন। তাই আমি দেশে ফিরছি।”

মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন দলে সঙ্গে না থেকে। তাতে খুব একটা শ্রীলঙ্কা দলের অসুবিধা হবে বলেই জানালেন জয়বর্ধনে। তিনি বলেন, “শ্রীলঙ্কার এই দল তারুণ্যে ভরা। তাই বেশির ভাগ ক্রিকেটারের মনে সামান্য ভয় ছিল। সেটাই দূর করার চেষ্টা করেছি। কারণ কুড়ি ওভারের খেলায় ভয় পেলে চলবে না। দলের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। ব্যাটারদের কিছুটা উন্নতির জায়গা ছিল। সবার সঙ্গে আলাদা করে কথা বলেছি। আশা করছি নিজেদের খামতি মিটিয়ে সেরাটা দেবে ওরা।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টিম ইন্ডিয়া

advt 19

 

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...