Saturday, February 28, 2026

“ন্যূনতম চিকিৎসা পরিষেবা নেই ত্রিপুরায়”, আক্রান্ত তৃণমূল যুব নেতা ভর্তি হলেন SSKM-এ

Date:

Share post:

ত্রিপুরা আক্রান্ত তৃণমূলের (Tmc) যুব নেতা মামুন খানকে (Mamun Khan) কলকাতা এসএসকেএম (Sskm) হাসপাতাল ভর্তি করা হল। তাঁকে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। রবিবার, সকালের বিমানে মামুনকে ত্রিপুরা থেকে নিয়ে আসেন সাংসদ ডা: শান্তনু সেন (Shantanu Sen)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ত্রিপুরার বিপ্লব দেবের সরকার বিরোধীদের উপর হামলা চালাতে পারে। কিন্তু সে রাজ্যের মানুষকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো নেই। এই কারণেই সুচিকিৎসার জন্য ত্রিপুরা থেকে বাংলায় নিয়ে আসতে হচ্ছে আক্রান্তদের।

ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যুব নেতৃত্ব- সবার উপরে আঘাত আসছে। জনসংযোগ অভিযানে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুব নেতা মামুন খান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে সঠিক চিকিৎসা পরিকাঠামো না থাকায় অবস্থার কোনও উন্নতি হয়নি। আক্রান্ত যুবনেতাকে এদিন সকালের বিমানে নিয়ে আসেন শান্তনু সেন। তৃণমূল সাংসদ বলেন, ত্রিপুরায় বিজেপির এই অপশাসনের জবাব পুরভোটের সেমিফাইনালে মানুষ দেবেন। আর ২০২৩-এ ফাইনাল বিধানসভার নির্বাচনে বিজেপিকে বিদায় জানাবে ত্রিপুরাবাসী।

advt 19

 

spot_img

Related articles

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...