Saturday, May 2, 2026

নব্যদের নিয়ে বাড়াবাড়ি করেছে বিজেপি: রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অনুপম

Date:

Share post:

ভোটের ফল নিয়ে বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার (Anupom Hazra)। ভোটের আগে হঠাৎ করে দলে আসা নেতা-নেত্রীদের নিয়ে অতিরিক্ত মাতামাতি করেছে বিজেপি। যার প্রভাব পড়েছিল পুরনো নেতা-কর্মীদের মনে। যার ফলে তাঁরা দলের প্রতি অভিমান করেছিলেন। গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য করেন অনুপম হাজরা।

রবিবার শান্তিনিকেতনে বাউলের আখড়ায় যান তিনি। সেখানে গান শোনেন, চা খান। তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম হাজরা বলেন, ভোটের আগে তৃণমূল (Tmc) থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছিল দল। নেতারা এমন ভাব দেখিয়েছিলেন যেন দলে হঠাৎ করে আসা লোকেরাই আসল। ফলে তাতে অসন্তুষ্ট হন বিজেপির পুরনো নেতা-কর্মীরা। “চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি নাচানাচি হয়েছিল। দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন পুরানো নেতা কর্মীরা।” বিজেপির রাজ্য নেতৃত্ব কৌশলে ভুল করেছিলেন বলেও এদিন তোপ দাগেন অনুপম।

তবে, এই প্রথম নয়। বিধানসভা নির্বাচনের পরেও বিজেপির বিরুদ্ধে লবিবাজির অভিযোগ করেছিলেন এই নেতা। তবে, যতবারই বিতর্ক হয়েছে ততবারই নিজেকে দলের একনিষ্ঠ কর্মী বলে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেছেন অনুপাম হাজরা। এবার বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়েন কি না সেটাই দেখার।

advt 19

 

Related articles

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...