Saturday, April 11, 2026

টি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে হার বিরাট বাহিনীর, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাবরদের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে হার ভারতের। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারল বিরাট বাহিনী। ম‍্যাচে এদিন ব‍্যর্থ ভারতীয় বোলার। যার ফলে ২৯ বছরের খরা কাটিয়ে অবশেষে ভারতকে হারিয়ে জিতল পাকিস্তান।

রবিবার ছিল টি-২০ বিশ্বকাপের মহারণ। প্রথম ম‍্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম‍্যাচে প্রথম থেকেই ক্রিকেটপ্রেমীদের কাছে প্রথম থেকেই এগিয়ে ছিল ভারত। কিন্তু ম‍্যাচ শুরু হতেই উল্টে গেল সব সমীক্ষা। ১০ উইকেটে ভারতকে হারাল বাবর আজমের দল।

টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup)মহারণে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫১ রান করে ভারত। ভারতের হয়ে অর্ধশতরান অধিনায়ক বিরাট কোহলির ( virat kohli)। শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। শুন‍্য রানে আউট হন ওপেনার রোহিত শর্মা ( Rohit Sharma)। এর ঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে উইকেট হারান কে এল রাহুল ( Kl Rahul) । ৩ রান করেন তিনি। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সঙ্গত দিতে থাকেন সূর্যকমার যাদব। তবে শেষমেষ ১১ রানে আউট হন সূর্যকুমার। এরপর ভারতকে ভরসা দেন ঋষভ পন্থ। তবে ৩৯ রানে আউট হন তিনি। এরপর মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। ১৩ রান করেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৭ রান। বিরাটের ব‍্যাটে ভর করেই ১৫১ গন্ডি পার করে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া করেন ১১ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট শাহিন আফ্রিদির। ২ উইকেট হাসান আলির। একটি করে উইকেট শাহবাদ খান এবং হারিস রৌফ।

জবাবে করতে জয় তুলে নেয় পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের ব‍্যাটে ভর করে ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান। ৭৯ রানে অপরাজিত রিজওয়ান। ৬৮ রানে অপরাজিত পাক অধিনায়ক বাবর আজম। ম‍্যাচে এদিন ভারতের বোলারদের ব‍্যর্থতার কারণে পাকিস্তান কাছে হার ভারতের।

আরও পড়ুন:৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় নীলাব্জার

advt 19

 

 

Related articles

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...