Thursday, May 14, 2026

গোয়ার চায়ের দোকানে মিটিং করব: তৃণমূলের কর্মসূচিতে বাধায় চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

অনুমতি থাকা সত্ত্বেও গোয়ায় তৃণমূলের কর্মসূচিতে বাধা সরকারের। এই বিষয় নিয়ে শিলিগুড়ি থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ত্রিপুরা, উত্তরপ্রদেশের পর এবার গোয়াৎ তৃণমূলকে বাধা বিজেপি (Bjp) সরকারের। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। সোমবার, শিলিগুড়িতে (Siliguri) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “এভাবে আমাকে আটকানো যাবে না। আমি স্ট্রিট ফাইটার। রাস্তায় লড়াই করব। প্রয়োজনে চায়ের দোকানে বসে লড়াই করব।”

জাতীয়স্তরে দলের গুরুত্ব বাড়াছে তৃণমূল। ত্রিপুরার পরে গোয়াতেও সংগঠন বাড়াতে চাইছে জোড়া ফুল শিবির। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই দ্বীপরাজ্যে পৌঁছেছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। ২৮ অক্টোবর যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। সোমবার, ছিল ‘পিপলস চার্জশিট’ প্রকাশের অনুষ্ঠান। কিন্তু সেই কর্মসূচির অনুমতি দিল না গোয়ার সরকার। কী কারণে অনুমতি বাতিল হয়েছে, তা স্পষ্ট করেনি রাজ্য প্রশাসন।

এই ঘটনায় ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, গোয়ায় অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না বিজেপি। কথা বললেই গ্রেফতার করা হচ্ছে। “কিন্তু এভাবে আমাকে ভয় দেখানো যাবে না”। BJP শাসিত রাজ্যগুলিতে তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে মমতা বলেন, “অসম, ত্রিপুরা, উত্তরাখণ্ড সব জায়গায় আমাদের আটকানো হচ্ছে। গোয়াতেও এদিন আমাদের আটকানো হয়েছে।” এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমরা রাস্তায়, চায়ের দোকানে বসে মিটিং করব। প্রতিটি চায়ের দোকানে তৃণমূলের কর্মীরা ছড়িয়ে পড়বে। আমরা সব জায়গায় মিটিং করতে জানি। আমাদের দল রাস্তা থেকেই উঠে এসেছে।”

আরও পড়ুন:গোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের

গত মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেরিও। তারপরই গোয়ায় দলীয় সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে তৃণমূল।

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...