Friday, May 15, 2026

বিজেপির বিভাজনের রাজনীতির কড়া জবাব দিতে হবে, বললেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

‘আপনারাই পারেন বিজেপির (BJP) বিভাজনের রাজনীতির কড়া জবাব দিতে। প্রলোভনে পা দেবেন না।’ তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর (Brajakishor Goswami) সমর্থনে শান্তিপুরের (Shantipur) দুটি পৃথক সভায় বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং ব্রাত্য বসু (Bratya Basu)।

আরও পড়ুন-দুয়ারে রেশন : ডিলারদের আর্জি খারিজ করল হাইকোর্ট

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) শান্তিপুরের বড় গোপালতলায় ও শক্তিগড় কলোনিতে সভায় বলেন, ‘মতুয়াদের প্রতারিত করেছে বিজেপি। আমরা মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় চালু করব। কাজ চলছে দ্রুতগতিতে। নাম হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়। বিজেপি সরকার তফসিলি জাতি-উপজাতি থেকে আদিবাসী, সকলকেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলছে।’

আরও পড়ুন-বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যে এবার চালু মাইক্রো কনটেনমেন্ট জোন

পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) মিলন মাঠে সভা করেন। বিএসএফের (BSF) এক্তিয়ার বাড়ানো নিয়ে বলেন, ‘বিএসএফকে দিয়ে শাসন করবেন আর আমাদের পুলিশ কী করবে?’ এ ছাড়াও বক্তব্য পেশ করেন দেবাংশু ভট্টাচার্য, আবু তাহের খান, গবর চর এলাকায় সুদীপ রাহা প্রমুখ। এ ছাড়া চরপাড়ায় বিজেপি থেকে একদল কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের দলীয় পতাকা তুলে দেন প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...