Friday, May 15, 2026

গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

Date:

Share post:

আগামী বৃহস্পতিবার সংগঠনকে চাঙ্গা করতে গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বাংলার মুখ্যমন্ত্রীর দ্বীপরাজ্য সফরের আগেই তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। যা ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে বাড়তি গতি আনলো।

এ প্রসঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টি সভাপতি বিজয় সরদেশাই বলেন, ”গোয়ায় তৃণমূল নতুন দল। বিজেপির বিকল্প হিসেবে তাঁদের দেখছেন এই রাজ্যের মানুষ। গোয়ানরা চাইছেন তৃণমূলকে পরখ করে দেখতে।” এর আগে কংগ্রেস ও বিজেপির সঙ্গেও।জোটে ছিল জিএফপি। ২০১৭ সালে ৩ বিধায়ক নিয়ে বিজেপির সরকারে যোগ দিয়েছিলেন সরদেশাই। ২০১৯ সালে পর্যন্ত গোয়ার উপমুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। এরপর ভেঙে যায় জোট।

 

প্রসঙ্গত, মাস দু’য়েকের মধ্যে গোয়ায় জমি শক্ত করে ফেলেছে তৃণমূল। শুধু সংগঠন বিস্তার নয়, সরকার গঠনের জন্যই যে ঝাঁপাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তা জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগেই গোয়ার প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরো দলবল নিয়ে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু রাজনৈতিক নেতা নয়, প্রতিষ্ঠিত খেলোয়াড় থেকে শুরু করে চলচ্চিত্র জগতে ব্যক্তিত্বরাও দল বেঁধে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে।

advt 19

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...