Monday, March 16, 2026

বিরাটদের কোচ পদের জন‍্য আবেদনপত্র জমা দিলেন রাহুল দ্রাবিড়

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট ( India team) দলের কোচ পদের জন্য আবেদনপত্র জমা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর, মঙ্গলবার বিরাট কোহলিদের কোচ হওয়ার জন‍্য আবেনপত্র জমা দিলেন দ্রাবিড়। মঙ্গলবারই ছিল কোচের পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন। সংবাদ সংস্থার খবর অনুযায়ী মঙ্গলবার বিকেল আবেদন পত্র জমা দেন রাহুল। যার ফলে ‘দ‍্যা ওয়ালের’ টিম ইন্ডিয়ার কোচ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

রবি শাস্ত্রীর ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা হতেই জল্পনা শুরু হয় যে কে হবেন বিরাটদের পরবর্তী কোচ। কখনও অনিল কুম্বলে তো কখনও  ভিভিএস লক্ষ্মণের নাম শোনা গিয়েছিল। কিন্তু প্রথম থেকেই কোচের দৌড়ে এগিয়ে ছিলেন দ্রাবিড়।  আইপিএল চলাকালীন জানা যায় দ্রাবিড়ের সঙ্গে বৈঠকেও বসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:বাবর আজমদের প্রশংসায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...