Friday, May 15, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টি-২০ বিশ্বকাপে বিতর্কে জড়িয়ে পড়লেন কুইন্টন ডি’কক। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ওপেনার।

২) ভারতীয় ক্রিকেট দলের কোচ পদের জন্য আবেদনপত্র জমা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর, মঙ্গলবার বিরাট কোহলিদের কোচ হওয়ার জন‍্য আবেনপত্র জমা দেন দ্রাবিড়।

৩) মহম্মদ শামির পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, ইফরান পাঠান থেকে যুজবেন্দ্র চ‍্যাহালরা। শামির পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান।

৪) রবিবার টি-২০ বিশ্বকাপে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম‍াঠে নামতে কোন অসুবিধা নেই হার্দিক পান্ডিয়ার। মঙ্গলবার এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদ সংস্থার। গত রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পান হার্দিক।

৫) আবারও আইপিএলের মঞ্চে ফিরলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে যাত্রা শুরু করে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান বলেন, ভালো দল গড়ে ভালো পারফরম্যান্স করাই লক্ষ‍্য আমাদের। আমরা বিশ্বাস করি এর মূল‍্য আগামী দিনে আরও বাড়বে।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...