Thursday, May 14, 2026

চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বোলার মহম্মদ সইফুদ্দিন

Date:

Share post:

চোটের কারণে টি-২০ বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ( Bangladesh )জোরে বোলার মহম্মদ সইফুদ্দিন । পিঠের চোটের কারণে ছিটকে গেলেন তিনি।  সইফুদ্দিনের জায়গায় দলে এলেন রুবেল হুসেন।

বাংলাদেশের হয়ে যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচ এবং মূল পর্বের প্রথম ম্যাচ খেলেছেন সইফুদ্দিন। নিয়েছেন চার ম্যাচে পাঁচ উইকেট। তাঁর দলের সঙ্গে বাকি ম‍্যাচ না থাকায় চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঠে চোট পান সইফুদ্দিন। তাঁর চোট পরীক্ষা করার পরেই বাংলাদেশ শিবিরের তরফ থেকে বিশ্বকাপ কমিটির কাছে আবেদন করা হয়। বিশ্বকাপ কমিটি সেই আবেদন মেনে নিয়েছে।

এদিকে দলে সুযোগ পাওয়া রুবেল বাংলাদেশের ১৫ জনের দলে সুযোগ না পেলেও অতিরিক্ত ক্রিকেটার হিসাবে বাংলাদেশ দলে ছিলেন। ৩১ বছরের রুবেল বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১৫৯টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৮ টি টি-২০ ম্যাচও রয়েছে। তাই তাঁর উপরে ভরসা রেখেছে বাংলাদেশ শিবির।

আরও পড়ুন:আমিরশাহির বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় কোচ ইগর স্টিমাচ

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...