Saturday, March 14, 2026

জল্পনার অবসান, বিজেপি ছেড়ে তৃণমূলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

Date:

Share post:

জল্পনার অবসান। বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক আগেই ত্যাগ করেছিলেন, অবশেষে তৃণমূলে (TMC) যোগ দিলেন রায়গঞ্জের (Raygunj) সদ্য প্রাক্তন বিজেপি নেতা তথা বিধায়ক (MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। আজ, বুধবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও বিধায়ক বিবেক গুপ্তার (Vivek Gupta) উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banarjee) অনুমোদন সাপেক্ষেই কৃষ্ণ কল্যাণীকে তৃণমূলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূলে যোগ দিয়েই কৃষ্ণ ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে। করলেন বিস্ফোরক মন্তব্য।

তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী বলেন, “বিজেপিতে কাজের পরিবেশ নেই। আছে শুধুই ষড়ষন্ত্র। আর এভাবে কোনওদিনও ভাল কাজ করা যায় না। আমি কাজ করার চেষ্টা করেছি। কমপক্ষে ৬টি বড় বড় জয়েনিং করিয়েছি। বিনিময়ে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তাই বাধ্য হয়ে দল ছেড়েছি।”

আরও পড়ুন:ছট পুজোর পর উত্তরপ্রদেশ সফরে মমতা, জায়গায় জায়গায় খুলছে তৃণমূলের অফিস

একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, তৃণমূলের আমলে উন্নয়ন ও কেন্দ্রের ব্যর্থতা প্রসঙ্গ তুলে ধরেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা দেখে অনুপ্রাণিত হয়েই রায়গঞ্জের বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন।

এদিন ফের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। এদিনও তিনি বলেন, “এলাকায় সবাই জানেন সাংসদ কোনও কাজ করেন না। কখন আসেন, কখন যান আমরা কিছুই জানি না। এলাকার মানুষ প্রয়োজনে তাঁর দেখা পান না।”

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...